ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর-এর মূল রাস্তার পাশে নির্মিত সুদৃশ্য গেইটের উদ্বোধন করেন ছাতক-দোয়ারার গণমানুষের নেতা বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব #মুহিবুর#রহমান#মানিক মহোদয়। গেইট নির্মাণে অর্থ দিয়েছেন মল্লিকপুর গ্রামের ৬ জন সৌদি আরব প্রবাসী এবং ১ জন রণমঙ্গল গ্রামের সৌদি আরব প্রবাসী। মল্লিকপুরের ৬ জন হলেন জনাব মোঃ জামিল আহমদ, জনাব নুরুল হুদা ফকির, জনাব মোঃ হাদী কাদেরী, জনাব মোঃ মাজিদ মিয়া, জনাব মোঃ নূর মিযা, জনাব মোঃ কাওছার উদ্দিন এবং রণমঙ্গল গ্রামের জনাব শামীম আহমেদ। গেইটের কাজের সার্বিক তত্বাবধানে ছিলেন জনাব নোয়াব আলী। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ফিতা কেটে গেইট উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আনিসুর রহমান চৌধুরী সুমন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান জনাব দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে ৫বার নির্বাচিত কাউন্সিলর জনাব তাপস চৌধুরী, উত্তর খুরমা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব বিল্লাল আহমদ, জনাব রফিকুল ইসলাম কিরণ, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ইশতিয়াক তানভীর, প্রধান শিক্ষক জনাব মোঃ কামাল উদ্দিন, ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও কমিটির অভিভাবক সদস্য জনাব খসরু আহমদ, জনাব আলাউদ্দিন মাস্টার, জনাব ছায়েদুর রহমান, জনাব হেলাল আহমদ, দাতা সদস্য জনাব নোয়াব আলী, জনাব হাজী জয়নাল আবেদীন, জনাব মোশাহিদ আলী, জনাব রুহেল চৌধুরী, জনাব কহিন চৌধুরী, জনাব শহিদুল ইসলাম, জনাব আলা উদ্দিন, জনাব ফজলু মেম্বার, জনাব নিয়াজ মিয়া, জনাব সাদমান মাহমুদ সানি, জনাব আব্দুল আল সানি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শিক্ষক কর্মচারীরা, ছাত্রছাত্রীবৃন্দ। শেষে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ইসলাম ধর্ম) জনাব মোঃ আশরাফুল হক।
গেইটদাতাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।